ঢাকা, ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার):
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপন করা অস্থায়ী বুথে এই কার্যক্রমের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
যুবদল সভাপতির বক্তব্য:
আব্দুল মোনায়েম মুন্না বলেন, “বিএনপি সবসময় মানবিক দুর্যোগে মানুষের পাশে থাকে। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পরপরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল তাত্ক্ষণিকভাবে উদ্ধার অভিযানে যুক্ত হয়।”তিনি আরও বলেন, “আমরা একাধিক মেডিকেল টিম গঠন করে হাসপাতালে চিকিৎসা সহায়তায় কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছি।”তিনি জানান,“আজকের মধ্যে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে, যার মধ্যে ১০ ব্যাগ নেগেটিভ রক্ত।”

