বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দূর্নীতি ও পরিকল্পনার অভাব বলে মন্তব্য করেছেন যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দূর্নীতি ও পরিকল্পনার অভাব। একজন সন্তান হারানো পিতার এই কথা গুলোর জবাব হয়তো এই মুহূর্তে আমাদের কাছে নেই!
তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর একদেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে ঘুরে দেখে যে অভিজ্ঞতা হয়েছে! মহান আল্লাহ যদি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়! ইনশাআল্লাহ সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই!
খায়রুজ্জামান লিংকন তাঁর দীর্ঘ স্ট্যাটাসে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার সাথে বলেন, দেশের সব কিছু হয়তো করা সম্ভব হবেনা! তবে নর্ডিক দেশ গুলোর মতো সামাজিক নিরাপত্তা ও মৌলিক চাদিহা গুলো পরিবর্তন করা সম্ভব ইনশাআল্লাহ!
তিনি আরও যুক্ত করেন,পৃথিবীর সবচেয়ে কম দূর্নীতির দেশ যেমন নর্ডিক দেশ গুলো! একই ভাবে পৃথিবীর সুখী দেশ গুলোর তালিকায় সবার উপরে নর্ডিক দেশ গুলো!
নর্ডিক দেশ গুলোতে একদম ছোট সময় থেকে মানুষকে সামাজিক, মানবিক মূল্যবোধ, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা কে শিখানো হয় এবং এরা পরিকল্পনায় সেরা।
দেশের বর্তমান প্রেক্ষাপটে যুবদলের সাবেক এই নেতার স্ট্যাটাস নেটিজেনদের মনে বিশেষ গুরুত্ব সৃষ্টি করেছে।

