ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (শনিবার):ছবিছ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চাঁদা আমরা নেব না, নিতেও দেব না। দুর্নীতি আমরা করব না, করতেও দেব না।” রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিন সমর্থকের মৃত্যুতে শোক
বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান জানান, আজকের সমাবেশে তিনজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে একজন সরাসরি সমাবেশস্থলেই মারা যান। তিনি বলেন,
“আল্লাহ্ তাদের জান্নাত দান করুন। তাদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন।”
‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামীর বাংলাদেশে’
ডা. শফিকুর রহমান আরও বলেন,
“ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা লড়াই হয়েছে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব।”
এ বক্তব্যের কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। উপস্থিত চিকিৎসক ও সহকর্মীরা তাৎক্ষণিক চিকিৎসা দেন। কিছু সময় পরেই তিনি আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যান, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।

